সিরাজউদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্নগুলো মূলত নাটকের কাহিনি, চরিত্র, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ঘটনাপ্রবাহ সম্পর্কে স্পষ্ট ধারণা যাচাই করার জন্য করা হয়। এসব প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীরা নবাব সিরাজউদ্দৌলার শাসনকাল, পলাশীর যুদ্ধ, মীরজাফরের বিশ্বাসঘাতকতা এবং ইংরেজদের ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে। পাশাপাশি চরিত্রগুলোর ভূমিকা ও তাদের সিদ্ধান্তের কারণও বোঝা যায়। জ্ঞানমূলক প্রশ্ন পাঠকে গভীর করে এবং ইতিহাস ও সাহিত্যকে একসঙ্গে উপলব্ধি করতে সাহায্য করে। এতে শিক্ষার্থীরা শুধু গল্প নয়, দেশপ্রেম, সাহস এবং নেতৃত্বের গুরুত্বও বুঝতে শেখে।
সিরাজউদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন
১. সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: সিকান্দার আবু জাফর ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন।
২. সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: সিকান্দার আবু জাফর ‘সমকাল’ সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন।
৩. মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর ‘সাপ্তাহিক অভিযান’ পত্রিকা সম্পাদনা করেন।
৪. সিকান্দার আবু জাফর কত তারিখে মারা যান?
উত্তর: সিকান্দার আবু জাফর ১৯৭৫ সালের ৫ই আগস্ট মারা যান।
৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের রচয়িতা কে?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের রচয়িতা সিকান্দার আবু জাফর।
৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কোন যুদ্ধের পটভূমিতে রচিত?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি পলাশির যুদ্ধের পটভূমিতে রচিত।
৭. পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।
৮. পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল?
উত্তর: পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে তিন হাজার সৈন্য ছিল।
৯. পলাশির যুদ্ধে ইংরেজদের কামান ছিল কতটি?
উত্তর: পলাশির যুদ্ধে ইংরেজদের কামান ছিল আটটি।
১০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কতটি অঙ্ক রয়েছে?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকে চারটি অঙ্ক রয়েছে।
১১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম দৃশ্যে কোন সালের কথা উল্লেখ আছে?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম দৃশ্যে ১৭৫৬ সালের কথা উল্লেখ আছে।
১২. ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধে ইংরেজদের ক্যাপ্টেন কে ছিলেন?
উত্তর: ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধে ইংরেজদের ক্যাপ্টেন ছিলেন ক্লেটন।
১৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ কার?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ ক্যাপ্টেন ক্লেটনের।
১৪. ব্রিটিশ পক্ষে কে যুদ্ধ করে জীবন দিতে প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: ব্রিটিশ পক্ষে ক্যাপ্টেন ক্লেটন যুদ্ধ করে জীবন দিতে প্রতিজ্ঞা করেছিল।
১৫. “ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ” —উক্তিটি কাদের প্রতি করা হয়েছিল?
উত্তর: “ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ’— উক্তিটি ব্রিটিশ ও বাঙালি সৈন্যদের প্রতি করা হয়েছিল।
১৬. নবাবের সৈন্যরা কোন ছাউনি ছারখার করে দিয়েছে?
উত্তর: নবাবের সৈন্যরা পেরিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছারখার করে দিয়েছে।
১৭. নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ছুটে আসছে?
উত্তর: নবাবের গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে ছুটে আসছে।
১৮. ‘আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত’— উক্তিটি কার?
উত্তর: ‘আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত’— উক্তিটি হলওয়েলের।
১৯. হলওয়েল কে?
উত্তর: হলওয়েল হলেন কোম্পানির ঘুষখোর ডাক্তার।
২০. সিরাজউদ্দৌলা রায়দুর্লভকে কামানের গোলায় কার বাড়ি উড়িয়ে দিতে বলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা রায়দুর্লভকে কামানের গোলায় গভর্নর ড্রেকের বাড়ি উড়িয়ে দিতে বলেন।
২১. নবাব কলকাতা শহরের নতুন নাম কী দিয়েছিলেন?
উত্তর: নবাব কলকাতা শহরের নতুন নাম দিয়েছিলেন আলিনগর।
২২. নবাব সিরাজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা মানিকচাঁদকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন।
২৩. ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়?
উত্তর: ইংরেজরা পরাজিত হয়ে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়।
২৪. শওকত জঙ্গের পিতার নাম কী?
উত্তর: শওকত জঙ্গের পিতার নাম সৈয়দ আহমদ খান।
২৫. উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে?
উত্তর: উমিচাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে।
২৬. ‘এ যে ড্রেক সাহেবের চিঠি’— উক্তিটি কার?
উত্তর: ‘এ যে ড্রেক সাহেবের চিঠি’— উক্তিটি ঘসেটি বেগমের।
২৭. ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার কে ছিলেন?
উত্তর: ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার খালা ছিলেন।
২৮. নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কী?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম— মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা।
২৯. লবণের ইজারাদার কে?
উত্তর: লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ।
৩০. সিরাজউদ্দৌলা কোম্পানিকে কীসের ইজারা দিয়েছেন?
উত্তর: সিরাজউদ্দৌলা কোম্পানিকে লবণের ইজারা দিয়েছেন।
৩১. সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম মিরজাফর।
৩২. ফরাসি অধিকৃত এলাকা কোনটি?
উত্তর: ফরাসি অধিকৃত এলাকা চন্দননগর।
৩৩. মিরজাফর কী ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন?
উত্তর: মিরজাফর পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন।
৩৪. কাকে ঘুষ দিয়ে চন্দননগর ধ্বংস করা হয়?
উত্তর: নন্দকুমারকে ঘুষ দিয়ে চন্দননগর ধ্বংস করা হয়।
৩৫. মিরজাফরের সামনে তলোয়ার উন্মোচন করেছিলেন কে?
উত্তর: মিরজাফরের সামনে তলোয়ার উন্মোচন করেছিলেন মোহনলাল।
৩৬. মানিকচাঁদ কত টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছিল?
উত্তর: মানিকচাঁদ দশ লক্ষ টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছিল।
৩৭. “আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”— উক্তিটি কার?
উত্তর: “আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”— উক্তিটি মিরজাফরের।
৩৮. কে নাচ-গানে মশগুল থাকতেই ভালোবাসত?
উত্তর: মিরন নাচ-গানে মশগুল থাকতেই ভালোবাসত।
৩৯. ‘চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র।’ —উক্তিটি কার?
উত্তর: ‘চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’— উক্তিটি রায়দুর্লভের।
৪০. রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন?
উত্তর: রবার্ট ক্লাইভ উমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন।
৪১. কার অনুপস্থিতির কারণে কোম্পানির সঙ্গে চুক্তি সম্ভব নয়?
উত্তর: উমিচাঁদের অনুপস্থিতির কারণে কোম্পানির সঙ্গে চুক্তি সম্ভব নয়।
৪২. চুক্তি অনুযায়ী মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালাবে কে?
উত্তর: চুক্তি অনুযায়ী মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালাবে কোম্পানি।
৪৩. “মিথ্যে অপবাদ দিচ্ছেন সেনাপতি” – এখানে সেনাপতির নাম কী?
উত্তর: “মিথ্যে অপবাদ দিচ্ছেন সেনাপতি’— এখানে সেনাপতির নাম মোহনলাল।
৪৪. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্যসংখ্যা কত?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্যসংখ্যা চারটি।
৪৫. সিরাজউদ্দৌলার মায়ের নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম।
সিরাজউদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৪৬. সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নিসা।
৪৭. সিরাজউদ্দৌলা তাঁর নানার মৃত্যুশয্যায় কোন প্রতিজ্ঞা করেছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা তাঁর নানার মৃত্যুশয্যায় শরাব স্পর্শ না করার প্রতিজ্ঞা করেছিলেন।
৪৮. মোহনলালের তথ্য মতে, নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তর: মোহনলালের তথ্যমতে, নবাব সিরাজউদ্দৌলার সৈন্যসংখ্যা ছিল পঞ্চাশ হাজারের বেশি।
৪৯. ঐতিহাসিক পলাশি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: ঐতিহাসিক পলাশি গঙ্গা (ভাগীরথী) নদীর তীরে অবস্থিত।
৫০. ‘আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না’— উক্তিটি কার?
উত্তর: ‘আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না’— উক্তিটি মিরমর্দানের।
৫১. নবাবের পক্ষে যুদ্ধের হুকুম প্রদান করেন কে?
উত্তর: নবাবের পক্ষে যুদ্ধের হুকুম প্রদান করেন মিরজাফর।
৫২. মিরজাফরের গুপ্তচর কে?
উত্তর: মিরজাফরের গুপ্তচর উমর বেগ।
৫৩. সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন?
উত্তর: সিরাজের সেনাপতি নৌবে সিং হাজারি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন।
৫৪. রাইসুল জুহালার প্রকৃত নাম কী?
উত্তর: রাইসুল জুহালার প্রকৃত নাম নারান সিং।
৫৫. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
উত্তর: সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর হলো নারান সিং।
৫৬. নারান সিংহকে হত্যা করা হয়েছিল কার নির্দেশে?
উত্তর: নারান সিংহকে হত্যা করা হয়েছিল ক্লাইভের নির্দেশে।
৫৭. সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম ইরিচ খাঁ।
৫৮. ‘ইনি কি নবাব, না ফকির’— উক্তিটি কার?
উত্তর: “ইনি কি নবাব, না ফকির’— উক্তিটি ক্লাইভের।
৫৯. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে আত্মহত্যা করতে চায়?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকে উমিচাঁদ আত্মহত্যা করতে চায়।
৬০. মিরজাফর ক্লাইভকে কোন রাজ্যের মালিকানা দেন?
উত্তর: মিরজাফর ক্লাইভকে চব্বিশ পরগণা রাজ্যের মালিকানা দেন।
৬১. নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা ভগবানগোলায় বন্দি হন।
৬২. কত টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে?
উত্তর: দশ হাজার টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে।
৬৩. সিরাজউদ্দৌলাকে নতুন নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছিল কে?
উত্তর: সিরাজউদ্দৌলাকে নতুন নবাবের দণ্ডজ্ঞা শোনাতে এসেছিল মিরন।
৬৪. কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?
উত্তর: ক্লাইভের নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়।
৬৫. সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম মোহাম্মদি বেগ।
৬৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের শেষ সংলাপ কার?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা’ নাটকের শেষ সংলাপ মোহাম্মদি বেগের।
৬৭. সিরাজউদ্দৌলার নানার নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার নানার নাম আলিবর্দি খাঁ।
৬৮. আমিনা-জয়েন উদ্দিন দম্পতির কয়টি সন্তান ছিল?
উত্তর: আমিনা-জয়েন উদ্দিন দম্পতির তিনটি সন্তান ছিল।
৬৯. কে নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিলেন?
উত্তর: মোহনলাল নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিলেন।
৭০. কত সালে আলিনগরের সন্ধিচুক্তি সম্পাদিত হয়?
উত্তর: ১৭৫৭ সালে আলিনগরের সন্ধিচুক্তি সম্পাদিত হয়।

