পবিত্র কোরআনে অনেক সময় নামাজের কথা বলা হয়েছে। আজকে নামাজ নিয়ে কোরআনের আয়াতগুলোতে কি বলা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। মহান আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলমানের উপর নামাজকে ফরয করেছেন। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। নামাজহীন বা বেনামাজিদের নিয়েও আল্লাহ অনেক কিছু বলেছেন।
নামাজ নিয়ে কোরআনের আয়াত
১. সূরা আল-বাকারা, আয়াত ৪৩
- আরবি:
وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَ اٰتُوا الزَّکٰوۃَ وَ ارۡکَعُوۡا مَعَ الرّٰکِعِیۡنَ
- বাংলা উচ্চারণ: ওয়া আক্বীমুস সালা-তা ওয়া আ-তুয যাক-আ-তা ওয়াক র-আউ মা‘আর র-কি‘ঈন।
- বাংলা অর্থ: আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো।
২. সূরা আল-বাকারা, আয়াত ১৫৩
- আরবি:
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیۡنَ
- বাংলা উচ্চারণ:ইয়া আইয়ুহাল্লাযীনা আ-মানুস্তা‘ঈনূ বিসসবরি ওয়াস্সালা-হ্। ইন্নাল্লা-হা মা‘আস সা-বিরীন।
- বাংলা অর্থ: হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
৩. সূরা আন-নিসা, আয়াত ১০৩
- আরবি:
اِنَّ الصَّلٰوۃَ کَانَتۡ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ کِتٰبًا مَّوۡقُوۡتًا
- বাংলা উচ্চারণ: ইন্নাস সালা-তা কা-নাত ‘আলাল মু’মিনীনা কিতা-বাম মাওকুতা-।
- বাংলা অর্থ: নিশ্চয় সালাত মুমিনদের উপর ফরয করা হয়েছে নির্দিষ্ট সময়ে।
৪. সূরা আত-তাওবা, আয়াত ৫
- আরবি:
فَاِنۡ تَا بُوۡا وَ اَقَامُوا الصَّلٰوۃَ وَ اٰتَوُا الزَّکٰوۃَ فَخَلُّوۡا سَبِیۡلَهُمۡ ؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
- বাংলা উচ্চারণ: ফাইং তা-বূ ওয়া আ-ক্বামুস সালা-তা ওয়া আ-তুয যাক-আ-তা ফাখাল্লূ সাবীলাহুম। ইন্নাল্লা-হা গাফূরুর রাহীম।
- বাংলা অর্থ: তবে যদি তারা তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
৫. সূরা আল-আনকাবুত, আয়াত ৪৫
- আরবি:
اِنَّ الصَّلٰوۃَ تَنۡهٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ ؕ وَ لَذِکۡرُ اللّٰهِ اَکۡبَرُ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ
- বাংলা উচ্চারণ: ইন্নাস সালা-তা তানহা-‘আনিল ফাহ্শা-য়ি ওয়াল মুনকার। ওয়া লা যিক্রুল্লা-হি আকবার।
- বাংলা অর্থ: নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ।
৬. সূরা আল-মু’মিনুন, আয়াত ৯
- আরবি:
وَ الَّذِیۡنَ هُمۡ عَلٰی صَلَوٰتِهِمۡ یُحَافِظُوۡنَ
- বাংলা উচ্চারণ: ওয়াল্লাযীনা হুম ‘আলা- সালাওয়া-তিহিম ইউহা-ফিযূন।
- বাংলা অর্থ: আর যারা তাদের সালাতসমূহের ব্যাপারে যত্নবান থাকে।
৭. সূরা হূদ, আয়াত ১১৪
- আরবি:
وَ اَقِمِ الصَّلٰوۃَ طَرَفَیِ النَّهَارِ وَ زُلَفًا مِّنَ الَّیۡلِ ؕ اِنَّ الۡحَسَنٰتِ یُذۡهِبۡنَ السَّیِّاٰتِ ؕ ذٰلِکَ ذِکۡرٰی لِلذّٰکِرِیۡنَ
- বাংলা উচ্চারণ: ওয়া আক্বিমিছ সালা-তা তরফাইয়িন নাহার ওয়া যুলাফাম মিনাল্লাইল। ইন্নাল হাসানা-তি ইউয্হিবনাস সাইয়্যিআ-ত।
- বাংলা অর্থ: আর তুমি দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে সালাত প্রতিষ্ঠা করো। নিশ্চয় নেক কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়।
৮. সূরা ইবরাহীম, আয়াত ৪০
- আরবি:
رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوۃِ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِ
- বাংলা উচ্চারণ: রাব্বিজ‘আলনী মুক্বীমাস সালা-তি ওয়া মিন যুররিয়্যাতি। রব্বানা ওয়া তাক্বাব্বাল দু‘আ-য়ি।
- বাংলা অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব! আমার দু’আ কবুল করুন।
৯. সূরা আল-ইসরা, আয়াত ৭৮
- আরবি:
اَقِمِ الصَّلٰوۃَ لِدُلُوۡکِ الشَّمۡسِ اِلٰی غَسَقِ الَّیۡلِ وَ قُرۡاٰنَ الۡفَجۡرِ ؕ اِنَّ قُرۡاٰنَ الۡفَجۡرِ کَانَ مَشۡهُوۡدًا
- বাংলা উচ্চারণ: আক্বিমিছ সালা-তা লিদুলূকিছ শামসি ইলা- গাসাক্বিল্লাইল ওয়া কুরআ-নাল ফাজ্র।
- বাংলা অর্থ: সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন পাঠও (ফজরের সালাত)।
১০. সূরা মারইয়াম, আয়াত ৫৯
- আরবি:
فَخَلَفَ مِنۡۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ اَضَاعُوا الصَّلٰوۃَ وَ اتَّبَعُوا الشَّهَوٰتِ ۫ فَسَوۡفَ یَلۡقَوۡنَ غَیًّا
- বাংলা উচ্চারণ: ফাখালাফা মিম বা‘দিহিম খালফুন আদ্বা-‘উস সালা-তা ওয়াত্তা-বা‘উশ শাহাওয়া-তি ফাসাওফা ইয়ালকাওনা গাই-য়া-।
- বাংলা অর্থ: অতঃপর তাদের পরে এমন এক অপদার্থ বংশধর এলো, যারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তারা শীঘ্রই পথভ্রষ্টতা দেখতে পাবে।
১১. সূরা ত্বা-হা, আয়াত ১৪
- আরবি:
اِنَّنِیۡۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدۡنِیۡ ۙ وَ اَقِمِ الصَّلٰوۃَ لِذِکۡرِیۡ
- বাংলা উচ্চারণ: ইন্নানী আ-নাল্লা-হু লা- ইলা-হা ইল্লা- আনা- ফা’বুদনী ওয়া আক্বিমিছ সালা-তা লিযিকরী।
- বাংলা অর্থ: নিশ্চয় আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো।
১২. সূরা আল-হাজ্জ, আয়াত ৪১
- আরবি:
اَلَّذِیۡنَ اِنۡ مَّکَّنّٰهُمۡ فِی الۡاَرۡضِ اَقَامُوا الصَّلٰوۃَ وَ اٰتَوُا الزَّکٰوۃَ وَ اَمَرُوۡا بِالۡمَعۡرُوۡفِ وَ نَهَوۡا عَنِ الۡمُنۡکَرِ ؕ وَ لِلّٰهِ عَاقِبَۃُ الۡاُمُوۡرِ
- বাংলা উচ্চারণ: আল্লাযীনা ইন মাক্কান্না-হুম ফিল আরদ্বি আক্বামুছ সালা-তা ওয়া আ-তাউয যাক-আ-তা।
- বাংলা অর্থ: তারা এমন যে, আমি যদি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করি, তবে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে।
১৩. সূরা আন-নূর, আয়াত ৫৬
- আরবি:
وَ اَقِیۡمُوا الصَّلٰوۃَ وَ اٰتُوا الزَّکٰوۃَ وَ اَطِیۡعُوا الرَّسُوۡلَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ
- বাংলা উচ্চারণ: ওয়া আক্বীমুছ সালা-তা ওয়া আ-তুয যাক-আ-তা ওয়া আতী-‘উর রাসূল। লা‘আল্লাকুম তুরহামূন।
- বাংলা অর্থ: আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হতে পারো।
১৪. সূরা লুকমান, আয়াত ৪
- আরবি:
اَلَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَ یُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَ هُمۡ بِالۡاٰخِرَۃِ هُمۡ یُوۡقِنُوۡنَ
- বাংলা উচ্চারণ: আল্লাযীনা ইউক্বীমূনাস সালা-তা ওয়া ইউ’তূনাস যাক-আ-তা। ওয়া হুম বিল আ-খিরাতি হুম ইউক্বিনূন।
- বাংলা অর্থ: যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, আর তারাই আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে।
১৫. সূরা আর-রূম, আয়াত ৩১
- আরবি:
مُنِیۡبِیۡنَ اِلَیۡهِ وَ اتَّقُوۡهُ وَ اَقِیۡمُوا الصَّلٰوۃَ وَ لَا تَکُوۡنُوۡا مِنَ الۡمُشۡرِکِیۡنَ
- বাংলা উচ্চারণ: মুনীবীনা ইলাইহি ওয়াত্তাক্বূহু ওয়া আক্বীমুস সালা-তা ওয়া লা- তাকূনূ মিনাল মুশরিকীন।
- বাংলা অর্থ: তোমরা তাঁর অভিমুখী হও এবং তাঁকে ভয় করো, আর সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
১৬. সূরা আল-মা’আরিজ, আয়াত ২৩
- আরবি:
الَّذِیۡنَ هُمۡ عَلٰی صَلَاتِهِمۡ دَآئِمُوۡنَ
- বাংলা উচ্চারণ: আল্লাযীনা হুম ‘আলা- সালা-তিহিম দা-য়িমূন।
- বাংলা অর্থ: যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত থাকে (নিয়মিত আদায় করে)।
১৭. সূরা আল-মা’উন, আয়াত ৪-৫
- আরবি:
فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ ۙ\nالَّذِیۡنَ هُمۡ عَنۡ صَلَاتِهِمۡ سَاهُوۡنَ
- বাংলা উচ্চারণ: ফাওয়াইলুল লিল মুসওয়াল্লীন। আল্লাযীনা হুম ‘আন সালা-তিহিম সা-হূন।
- বাংলা অর্থ: অতএব, দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন।
১৮. সূরা আল-ক্বিয়ামাহ, আয়াত ৩১
- আরবি:
فَلَا صَدَّقَ وَ لَا صَلّٰی
- বাংলা উচ্চারণ: ফালা- সোয়াদ্দাক্বা ওয়ালা- সল্লা-।
- বাংলা অর্থ: (সে) বিশ্বাস করেনি এবং সালাতও আদায় করেনি। (অবিশ্বাসী ও সালাত ত্যাগকারীর অবস্থা বর্ণনা)
১৯. সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত ৫
- আরবি:
وَ مَاۤ اُوۡمِرُوۡۤا اِلَّا لِیَعۡبُدُوا اللّٰهَ مُخۡلِصِیۡنَ لَهُ الدِّیۡنَ ۬ۙ حُنَفَآءَ وَ یُقِیۡمُوا الصَّلٰوۃَ وَ یُؤۡتُوا الزَّکٰوۃَ وَ ذٰلِکَ دِیۡنُ الۡقَیِّمَۃِ
- বাংলা উচ্চারণ: ওয়া মা- উমিরূউ ইল্লা- লি ইয়া‘বুদুল্লা-হা মুখলিসীনা লাহুদ দীনা হুনাফা-য়া ওয়া ইউক্বীমূছ ছালা-তা ওয়া ইউ’তুয যাক-আ-তা।
- বাংলা অর্থ: আর তাদেরকে কেবল এই নির্দেশই করা হয়েছিল যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়।
২০. সূরা আল-আহযাব, আয়াত ৩৩
- আরবি:
وَ اَقِمۡنَ الصَّلٰوۃَ وَ اٰتِیۡنَ الزَّکٰوۃَ وَ اَطِیۡعۡنَ اللّٰهَ وَ رَسُوۡلَهٗ ؕ
- বাংলা উচ্চারণ: ওয়া আক্বিমনাস সালা-তা ওয়া আ-তী-নাল যাক-আ-তা ওয়া আত্বি‘নাল্লা-হা ওয়া রাসূলাহ্।
- বাংলা অর্থ: এবং তোমরা (নারীরা) সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো।

