৬০টি লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 2026

সৈয়দ ওয়ালীউল্লাহর  লেখা লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। লালসালু উপন্যাসটি সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমস্যাগুলো তুলে ধরে। উপন্যাসে প্রধান চরিত্র গোরাপান, যার জীবন দর্শন এবং ধর্মীয় আচার-অনুশীলন গল্পের মূল কেন্দ্রবিন্দু। উপন্যাসে বিশ্বাস, কুসংস্কার, শ্রেণিবিভাজন, এবং ক্ষমতার অপব্যবহার তুলে ধরা হয়েছে। জ্ঞানমূলক প্রশ্ন যেমন “গোরাপানের চরিত্রের বৈশিষ্ট্য কী?” বা “উপন্যাসে ধর্মের প্রভাব কিভাবে দেখা যায়?” পাঠককে বিশ্লেষণ ও সমালোচনার মাধ্যমে শিক্ষিত করে।

লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. প্রশ্ন: মজিদ কোন মাসে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে?

উত্তর: মজিদ শ্রাবণ মাসের শেষাশেষি মহব্বতনগর গ্রামে প্রবেশ করে।

২. প্রশ্ন: ‘লালসালু’ উপন্যাসের মূল চরিত্রটি কে?

উত্তর: ‘লালসালু’ উপন্যাসের মূল চরিত্রটি মজিদ।

৩. প্রশ্ন: মজিদকে দেখে প্রথম জমিলার কী মনে হয়েছিল?

উত্তর: মজিদকে দেখে প্রথমে জমিলার দুলার (বরের) বাবা মনে হয়েছিল।

৪. প্রশ্ন: খালেক ব্যাপারী কে? উ

ত্তর: খালেক ব্যাপারী মহব্বতনগরের জোতদার।

৫. প্রশ্ন: ‘নয়নচারা’ এবং ‘দুই তীর ও অন্যান্য গল্প’ এ দুটি গল্পগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: এ দুটি গল্পগ্রন্থের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ্।

৬. প্রশ্ন: রহিমা অতি সঙ্গোপনে মজিদের কাছে কী আর্জি জানায়?

উত্তর: রহিমা অতি সঙ্গোপনে মজিদের কাছে সন্তানের আর্জি জানায়।

৭. প্রশ্ন: ট্রেনের ইঞ্জিনটা কীসের মতোই পানি খায়?

উত্তর: ট্রেনের ইঞ্জিনটা ঠিক মানুষের মতোই পানি খায়।

৮. প্রশ্ন: মজিদের মুখে কে থুতু দিয়েছে?

উত্তর: মজিদের মুখে জমিলা থুতু দিয়েছে।

৯. প্রশ্ন: ‘লালসালু’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ‘লালসালু’ উপন্যাসটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।

১০. প্রশ্ন: ‘হা শূন্য’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘হা শূন্য’ শব্দের অর্থ— অভাবগ্রস্ত।

১১. প্রশ্ন: আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল?

উত্তর: আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

১২. প্রশ্ন: ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা কী পড়ে?

উত্তর: ভোরবেলায় ল্যাংটা ছেলেরা আমসিপারা পড়ে।

১৩. প্রশ্ন: মাজারে কে হাত-পা ছড়িয়ে চিত হয়ে ছিল?

উত্তর: মাজারে জমিলা হাত-পা ছড়িয়ে চিত হয়ে ছিল।

১৪. প্রশ্ন: ‘চাঁদের অমাবস্যা’ ও ‘কাঁদো নদী কাঁদো’— এ দুটি উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: এ দুটি উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ্।

১৫. প্রশ্ন: মজিদের সহযোগী ব্যক্তিটির নাম কী?

উত্তর: মজিদের সহযোগী ব্যক্তিটির নাম খালেক ব্যাপারী।

১৬. প্রশ্ন: ‘বেচাইন’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘বেচাইন’ শব্দটির অর্থ— অস্থির।

১৭. প্রশ্ন: আমেনা বিবি কাকে দিয়ে পানিপড়া আনতে বলে?

উত্তর: আমেনা বিবি ধলা মিয়াকে দিয়ে পানিপড়া আনতে বলে।

১৮. প্রশ্ন: মজিদ কেন হাসপাতালে গিয়েছিল?

উত্তর: মহব্বতনগর গ্রামের আহত যুবকদের দেখতে মজিদ হাসপাতালে গিয়েছিল।

১৯. প্রশ্ন: ‘কলমা জান মিঞা?’— মজিদ প্রশ্নটি কাকে করেছে?

উত্তর: মজিদ এই প্রশ্নটি দুদু মিঞাকে করেছে।

২০. প্রশ্ন: ‘নিরাক পড়া’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘নিরাক পড়া’ শব্দের অর্থ— বাতাসহীন স্তব্ধ গুমোট আবহাওয়া।

২১. প্রশ্ন: তাহের আর কাদের মজিদকে প্রথম কোথায় দেখেছিল?

See More  শীতের সকাল অনুচ্ছেদ ক্লাস ৭, ক্লাস ৮, ক্লাস ৯ এবং এসএসসি

উত্তর: তারা মজিদকে প্রথম দেখেছিল মতিগঞ্জের সড়কের ওপরে।

২২. প্রশ্ন: ‘লালসালু’ কোন জাতীয় উপন্যাস?

উত্তর: ‘লালসালু’ একটি সামাজিক উপন্যাস।

২৩. প্রশ্ন: কার দেহভরা ধানের গন্ধ?

উত্তর: রহিমার দেহভরা ধানের গন্ধ।

২৪. প্রশ্ন: ধলা মিয়া কে?

উত্তর: ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির ভাই।

২৫. প্রশ্ন: মজিদ সবাইকে কী বলে সম্বোধন করে থাকেন?

উত্তর: মজিদ সবাইকে ‘মিঞা’ বলে সম্বোধন করেন।

২৬. প্রশ্ন: ‘হুড়কা’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘হুড়কা’ শব্দের অর্থ— খিল।

২৭. প্রশ্ন: কে মাটিতে আওয়াজ করে হাঁটে?

উত্তর: রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে।

২৮. প্রশ্ন: আক্কাস মিয়া কার ছেলে?

উত্তর: আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা।

২৯. প্রশ্ন: মজিদের কোরআন পাঠের সময় চারদিকে কীসের গন্ধ ছড়িয়ে পড়ে?

উত্তর: চারদিকে হাসনাহেনার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে।

৩০. প্রশ্ন: ‘লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খাঁ।

৩১. প্রশ্ন: মহব্বতনগরের লোকজন কখন মাছ ধরতে বের হয়?

উত্তর: মহব্বতনগরের লোকজন নিরাকপড়া দুপুরে মাছ ধরতে বের হয়।

৩২. প্রশ্ন: ‘হেফজ’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘হেফজ’ শব্দের অর্থ— মুখস্থ।

৩৩. প্রশ্ন: মেঘশূন্য আকাশের জমাটবাঁধা নীলিমার মধ্যে কী শুকিয়ে ওঠে?

উত্তর: দিগন্তবিস্তৃত মাঠ শুকিয়ে ওঠে।

৩৪. প্রশ্ন: ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে’— উক্তিটি কার?

উত্তর: উক্তিটি মজিদের।

৩৫. প্রশ্ন: জিকির অনুষ্ঠানের সময় কে ঘরের বাইরে চলে যায়?

উত্তর: জিকির অনুষ্ঠানের সময় জমিলা ঘরের বাইরে চলে যায়।

৩৬. প্রশ্ন: মজিদ কখন মহব্বতনগরে প্রথম প্রবেশ করে?

উত্তর: মজিদ নিরাকপড়া দুপুরে মহব্বতনগর গ্রামে প্রথম প্রবেশ করে।

৩৭. প্রশ্ন: ‘তাই তারা ছোটে, ছোটে’— লালসালু উপন্যাসে কারা ছোটে?

উত্তর: লেখক-বর্ণিত শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে।

৩৮. প্রশ্ন: আমেনা বিবি কে?

উত্তর: আমেনা বিবি হলো খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী।

৩৯. প্রশ্ন: খালেক ব্যাপারীর কতজন স্ত্রী ছিল?

উত্তর: খালেক ব্যাপারীর দুইজন স্ত্রী ছিল।

৪০. প্রশ্ন: কে জমিলাকে প্রথম মজিদকে দেখায়?

উত্তর: জমিলার বুবু খোদেজা প্রথম মজিদকে দেখায়।

৪১. প্রশ্ন: রহিমা কাকে পুষ্যি রাখতে চেয়েছিল?

উত্তর: রহিমা হাসুনিকে পুষ্যি রাখতে চেয়েছিল।

৪২. প্রশ্ন: ‘আনপাড়হ্’ শব্দের অর্থ কী?

উত্তর: যাদের কোনো পড়াশোনা নেই।

৪৩. প্রশ্ন: ডোমপাড়া থেকে কীসের শব্দ ভেসে আসে?

উত্তর: ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে।

৪৪. প্রশ্ন: মজিদ কাদের জাহেল, বে-এলেম ও আনপাড়হ্ বলেছে?

উত্তর: মজিদ মহব্বতনগরবাসীকে বলেছে।

৪৫. প্রশ্ন: ‘তোমার দাড়ি কই মিঞা?’— উক্তিটি কে করেছিল?

উত্তর: উক্তিটি মজিদ করেছিল।

৪৬. প্রশ্ন: মজিদ জমিলাকে কোথায় বেঁধে রেখেছিল?

উত্তর: মজিদ জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল।

৪৭. প্রশ্ন: মহব্বতনগরের কৃষকরা জমিকে কীসের মতো ভাগ করে?

উত্তর: মহব্বতনগরের কৃষকরা জমিকে দাবার ছকের মতো ভাগ করে।

৪৮. প্রশ্ন: ঝড় এলে কার হৈ হৈ করার অভ্যাস?

উত্তর: ঝড় এলে হাসুনির মায়ের হৈ হৈ করার অভ্যাস।

See More  ১০+ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য সবার জন্য ২০২৬

৪৯. প্রশ্ন: ‘বাহে মূলক’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘বাহে মুলুক’ শব্দের অর্থ— উত্তরবঙ্গ এলাকা।

৫০. প্রশ্ন: তানু বিবি কে?

উত্তর: তানু বিবি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী।

৫১. প্রশ্ন: মজিদ কখন আওয়ালপুরে পৌঁছাল?

উত্তর: সূর্য হেলে পড়ার সময় মজিদ আওয়ালপুরে পৌঁছাল।

৫২. প্রশ্ন: কল্পিত মোদাচ্ছের পিরের কবরটির ভেতরটা দেখতে কীসের মতো?

উত্তর: সুড়ঙ্গের মতো।

৫৩. প্রশ্ন: কোন দৃশ্য মজিদের কাছে ভালো লাগে না?

উত্তর: গ্রামবাসীর হাসি-গান মজিদের কাছে ভালো লাগে না।

৫৪. প্রশ্ন: আওয়ালপুরের পিরের প্রধান মুরিদ কে?

উত্তর: আওয়ালপুরের পিরের প্রধান মুরিদ মতলুব মিয়া।

৫৫. প্রশ্ন: কার সন্তানশূন্য কোলটি খাঁ-খাঁ করে?

উত্তর: রহিমার সন্তানশূন্য কোলটি খাঁ-খাঁ করে।

৫৬. প্রশ্ন: ‘লালসালু’ উপন্যাসে সাত ছেলের বাবা কে?

উত্তর: ‘লালসালু’ উপন্যাসে সাত ছেলের বাবা দুদু মিঞা।

৫৭. প্রশ্ন: মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল?

উত্তর: মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল।

৫৮. প্রশ্ন: খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

উত্তর: খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি।

৫৯. প্রশ্ন: মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে-দলে লোক কোনদিকে চলছে?

উত্তর: মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে-দলে লোক উত্তর দিকে চলছে।

৬০. প্রশ্ন: কে পক্ষাঘাতে আক্রান্ত?

উত্তর: খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত।

৬১. প্রশ্ন: মজিদের মতে, কার কথা শুনলে পুরুষমানুষ আর পুরুষ থাকে না? উ

ত্তর: মেয়েমানুষের কথা শুনলে।

৬২. প্রশ্ন: আমেনা বিবি কোন দিন রোজা রাখে?

উত্তর: আমেনা বিবি শুক্রবারের দিন রোজা রাখে।

৬৩. প্রশ্ন: গ্রামের প্রতিবাদী শিক্ষিত যুবক কে?

উত্তর: গ্রামের প্রতিবাদী শিক্ষিত যুবক আক্কাস।

৬৪. প্রশ্ন: রহিমার পেটে কয়টি প্যাঁচ?

উত্তর: রহিমার পেটে চৌদ্দটি প্যাঁচ।

৬৫. প্রশ্ন: অবিশ্রান্ত ঢোলক বেজে চলেছে কোথায়?

উত্তর: অবিশ্রান্ত ঢোলক বেজে চলেছে ডোমপাড়ায়।

৬৬. প্রশ্ন: মজিদ মহব্বতনগরে প্রবেশ করার আগে কোথায় দাঁড়িয়ে ছিল?

উত্তর: মজিদ মতিগঞ্জের সড়কের ওপর দাঁড়িয়ে ছিল।

৬৭. প্রশ্ন: মতলুব খাঁর মতে, আওয়ালপুরের পিরের কোন জিনিসটিকে ধরে রাখার ক্ষমতা আছে?

উত্তর: আওয়ালপুরের পিরের সূর্যকে ধরে রাখার ক্ষমতা আছে।

৬৮. প্রশ্ন: কীসের কথা মনে হলে মজিদ শিউরে ওঠে?

উত্তর: গারো পাহাড়ের হাড়ভাঙা পরিশ্রমের দিনগুলোর কথা মনে হলে।

৬৯. প্রশ্ন: খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?

উত্তর: খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম আমেনা।

৭০. প্রশ্ন: সতিন হলেও রহিমা জমিলাকে কোন দৃষ্টিতে দেখত?

উত্তর: রহিমা জমিলাকে সন্তানের দৃষ্টিতে দেখত।

৭১. প্রশ্ন: মহব্বতনগরে কার আগমন নাটকীয়ভাবে ঘটে?

উত্তর: মহব্বতনগরে মজিদের আগমন নাটকীয়ভাবে ঘটে।

৭২. প্রশ্ন: তাহের-কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফেরে কখন?

উত্তর: তারা মাছ নিয়ে বাড়ি ফেরে অপরাহ্ণের দিকে।

৭৩. প্রশ্ন: মাঠে গিয়ে মানুষ কী হয়ে ওঠে?

উত্তর: মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে।

৭৪. প্রশ্ন: ‘লালসালু’ উপন্যাসের কার মনে সন্দেহ ছিল, আবার ভয়ও ছিল?

উত্তর: ‘লালসালু’ উপন্যাসের মজিদের মনে সন্দেহ ছিল, আবার ভয়ও ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *